সিপিজে নিরাপত্তা উপদেষ্টাঃ কোরোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাব নিরসন

PEDRO PARDO / AFP

সাম্প্রতিকতম সংযোজন ২৫ শে মার্চ, ২০২০

মার্চ মাসের ১১ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও) কোভিড – ১৯ (নব্য কোরোনা ভাইরাস) জনিত প্রাদুর্ভাবকে পৃথিবীব্যাপী ঘোষণা করেছে, এবং ডাব্লিউ এইচ ও -এর মতানুসারে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বিশ্ব ব্যাপী বেড়ে চলেছেজন হপকিংস ইউনিভার্সিটি কোরোনা ভাইরাস রিসার্চ সেন্টার -টি প্রাদুর্ভাব জনিত সাম্প্রতিকতমঅগ্রগতির বিষয়ে জানার জন্য একটি সুরক্ষিত এবং নির্ভরযোগ্য সংস্থান ।

এই ভাইরাসের বিষয়ে এবং এর সাথে সংগ্রাম করতে সরকার কি কি উদ্যোগ নিচ্ছেন সে বিষয়ে সর্বসাধারণকে অবগত করতে সমগ্র বিশ্বজুড়ে সাংবাদিকগণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন । এর অর্থ এই যে সংবাদ মাধ্যমের সদস্যরা তাদের ভ্রমণ, সাক্ষাৎকারনেওয়া, এবং যে সকল স্থানে কাজের সূত্রে তারা যাচ্ছেন তাতে প্রায়শই তাদের সংক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে । 

যেভাবে ক্রমাগত পরিস্থিতির উদ্ভব হচ্ছে এবং নতুন নতুন তথ্য সামনে আসছে, সেক্ষেত্রে সাম্প্রতিকতম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং প্রাদুর্ভাব জনিত খবরাখবর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ -এর কাছ থেকে পাওয়া যাবে । যে সকল সাংবাদিকগন এই প্রাদুর্ভাব সম্পর্কিত খবর করছেন তারা সাম্প্রতিকতম পরামর্শের জন্য এবং বিধিনিষেধ সম্পর্কে অবহিত করতে অবশ্যই ডাব্লিউ এইচ ও –র এবং তাদের স্থানীয় স্বাস্থ্য দপ্তর দ্বারা পরিবেশিত তথ্যের দিকে নজর রাখবে ।

ময়দানে সুরক্ষিত থাকা

যেহেতু আন্তর্জাতিক ভ্রমণের ওপর সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বিপুল সংখ্যাগরিষ্ঠ সংবাদমাধ্যমগুলি আশু ভবিষ্যতে ঘরোয়া ভিত্তিক সংবাদ সংগ্রহে নিযুক্ত হবে । সামান্য বিজ্ঞপ্তি বা কোন বিজ্ঞপ্তি ছাড়াই সকল প্রকার নিয়োগ পরিবর্তিত অথবা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু ক্রমাগত এবং দ্রুত পরিস্থিতির উদ্ভব হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে ।

যারা কোভিড – ১৯ -এর প্রাদুর্ভাবের খবর করতে আগ্রহী তারা অবশ্যই নিম্নলিখিত সুরক্ষা জনিত তথ্যগুলি বিবেচনায় রাখবেনঃ

প্রাক – নিয়োগ

মানসিক সুস্থতা

সংক্রামিত হওয়া এবং অপরকে সংক্রামিত করা থেকে বিরত থাকা

বহু দেশ বর্তমানে সামাজিক/ শারীরিক দূরত্ব বজায় রাখার প্রক্রিয়াটি অনুশীলন করতে শুরু করেছে । কোন স্বাস্থ্য পরিসেবা কেন্দ্র, বৃদ্ধাবাস, কোন অসুস্থ্য ব্যক্তির বাড়ি, মর্গ, কোন কোয়ারেন্টাইন অঞ্চল, কোন অধিক জনবসতিপূর্ণ শহুরে অঞ্চল ( যেমন বস্তি বা ঘিঞ্জি বস্তি), কিম্বা পশুর বাজার এবং/ অথবা পশু খামার, প্রভৃতি স্থানে যাওয়ার পূর্বে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যথাযথ খোঁজ খবর নেওয়া আবশ্যক । যদি কোন প্রকার সংশয় থাকে, সেখানে যাওয়া থেকে বিরত থাকুন । সংক্রমন এড়ানোর প্রামান্য সুপারিশ গুলি হলঃ

উপকরণের নিরাপত্তা

Personal Protective Equipment (PPE)

ব্যক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জাম (পি পি ই)

মুখের মাস্ক

ডিজিটাল সুরক্ষা

অ্যাসাইনমেন্টের সময় শারীরিক নিরাপত্তা

আন্তর্জাতিক ভ্রমণ অ্যাসাইনমেন্ট

বিশ্বব্যাপী ভ্রমণে সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক ভ্রমণ এখন খুবই সমস্যার এবং দিন দিন বিরল হয়ে যাচ্ছে । যদি বিদেশে কোন অ্যাসাইনমেন্ট থাকে তাহলে নিচে দেওয়া বিষয়গুলি মেনে চলতে হবেঃ

অ্যাসাইনমেন্ট পরবর্তী

… যদি আপনার মধ্যে লক্ষণ দেখা যায়

সি পি জে অনলাইনে ‘সেফটি কিট’ দিচ্ছে যাতে কিছু প্রাথমিক সুরক্ষার তথ্য যেমন শারীরিক, ডিজিটাল এবং মানসিক তথ্যের সাধন ও সংস্থান রয়েছে সাংবাদিক এবং নিউজ রুমে যারা থাকবেন তাদের জন্য, এর সাথেই সামাজিক অস্থিরতানির্বাচনের দিকটিও রয়েছে ।